বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাহাত ফতেহ আলীর কনসার্ট,টিকিটে শিক্ষার্থীদের জন্য বড় ছাড়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
রাহাত ফতেহ আলীর কনসার্ট,টিকিটে শিক্ষার্থীদের জন্য বড় ছাড়

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছে আয়োজকেরা।

এই কনসার্ট থেকে আয় হওয়া অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাঁদের প্রতি সম্মান রেখে গতকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট কেনায় শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে আয়োজকেরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাদেকুর রহমান, হাছিবুল হাসান, মহিউদ্দিন মুজাহিদ। আরও উপস্থিত ছিলেন নূর–এ আলম চৌধুরী, ওয়াহিদ উজ জামান, শাদমান নাজিব, রাইয়ান রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই টিকিটে ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮ হাজার ৪০০ টাকা) দেওয়া হচ্ছে।

দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকিটে ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে গণ–অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩ হাজার ৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এ টিকিটে ক্রেতারা পেছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১ হাজার ৬০০ টাকা) দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃশেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টিকিট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের দেওয়া ই–মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যেসব শিক্ষার্থীর এ ই–মেইল নেই, তাঁরা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন)। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে বুথ বসানো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটি বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ডিসেম্বর রাতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়, যা চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। এ কনসার্টে রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে। এ ছাড়া একই দিনে যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড—এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। এ সময় যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে আয়োজকেরা।

Spread the love
Link Copied !!