বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাশফোর্ডকে নিয়ে কী হচ্ছে ইউনাইটেডে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
রাশফোর্ডকে নিয়ে কী হচ্ছে ইউনাইটেডে

কোচ বদলেও এখন পর্যন্ত ভাগ্য বদলাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের পথ ধরে একের পর এক ম্যাচে হেরেই চলেছে কোচ রুবেন আমোরিমের দলটি। সর্বশেষ গতকাল রাতে অবনমনের আশপাশে থাকা উলভসের বিপক্ষেও ২–০ গোলে হেরেছে ইউনাইটেড।

টানা হারের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনায় ইউনাইটেড। এর কেন্দ্রে দলের অন্যতম সেরা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তাঁর দলে জায়গা না পাওয়া নিয়ে আছে নানা ধরনের গুঞ্জন। ইউনাইটেড কোচ আমোরিম অবশ্য জানিয়েছেন, মানের দিক থেকে ইতিবাচক পরিবর্তন না আসার কারণে এখনো সুযোগ পাচ্ছেন না রাশফোর্ড।

১২ ডিসেম্বর ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচের পর আর দলে সুযোগ পাননি রাশফোর্ড। এমনকি সেই ম্যাচের পর একাদশে দূরে থাক, টানা চার ম্যাচে স্কোয়াডেও জায়গা হয়নি। রাশফোর্ডের সুযোগ না পাওয়ার কারণ হিসেবে বারবার তাঁর খেলার মানের বিষয়টি সামনে আনছেন আমোরিম। এমনকি কখন সুযোগ পেতে পারেন, তেমন কোনো ইঙ্গিতও দেননি এই পর্তুগিজ।

যে কারণে এখন রাশফোর্ডের দলবদলের গুঞ্জনও সামনে আসতে শুরু করেছে। যদিও কদিন আগেই রাশফোর্ড নিজে বলেছেন, ইউনাইটেডের হয়ে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং নিজের পেশাদার ক্যারিয়ার ইউনাইটেডের হয়েই শেষ করতে চান। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ উলভসের বিপক্ষে রাশফোর্ড বাদ পড়ার পর ডাচ কোচ আমোরিম বলেছেন, ‘এটা (তার বাদ পড়ার কারণ) সব সময় একই এবং সব সময় তা–ই থাকবে। আমাদের সব সময় একই রকম পেশাদার থাকতে হবে। হারি কিংবা জিতি, মানুষ হিসেবে আমাদের একই রকম থাকতে হবে। আমাকে অবশ্যই শক্ত থাকতে হবে এবং আমি শেষ পর্যন্ত নিজের আদর্শ ধরে রেখে কাজ করে যাব।’ বাদ পড়ার পর থেকে রাশফোর্ড কোনো পার্থক্য দেখাতে পেরেছেন কি না, জানতে চাইলে আমোরিম বলেছেন, ‘যেহেতু সে এখানে নেই, বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।’

আরও পড়ুনঃ আমরা যেন একাত্তরকে ভুলে না যাই: ফখরুল

আমোরিমের দল থেকে র‍াশফোর্ডের বাদ পড়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন দলটির সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন। তাঁর মতে, আমোরিমের তৈরি করা মানদণ্ড অনুযায়ী খেলতে না পারার কারণেই বাদ পড়েছেন রাশফোর্ড। ব্রাউন বলেন, ‘এটা হতাশার যে সে স্কোয়াডে নেই। মনে হচ্ছে, কোচ শর্ত ঠিক করে দিয়েছেন যে “তুমি যদি স্কোয়াডে থাকতে চাও, তবে এই শর্তগুলো পূরণ করতে হবে। সেটা অনুশীলনে বা মাঠের বাইরে, যেখানেই হোক না কেন।”’

তবে এভাবে রাশফোর্ডকে হারানো দুঃখজনক হবে জানিয়ে ব্রাউন বলেছেন, ‘এটা খুবই দুঃখের ব্যাপার হবে যদি মার্কাস চলে যায়। কিন্তু একজন কোচকে একই আদর্শ নিয়ে কাজ করে যেতে হয়।’ পরিস্থিতি না বদলালে র‍াশফোর্ড হয়তো ইউনাইটেড ছাড়ার পথেই হাঁটবেন। এরই মধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে তাঁকে ঘিরে গুঞ্জনও শুরু হয়ে গেছে, যার মধ্যে আছে বার্সেলোনার নামও।

জানা গেছে, বার্সা নাকি এরই মধ্যে রাশফোর্ডকে কেনার জন্য প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে বার্সার পাশাপাশি টটেনহামসহ আরও কয়েকটি ক্লাবের আগ্রহের কথা সামনে এসেছে। ফুটবলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। তাই রাশফোর্ডকে ঘিরে তৈরি হওয়া এই জটিলতার পরিণতি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।

Spread the love
Link Copied !!