বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম-রিয়া মনির ভিডিও


জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম-রিয়া মনির ভিডিও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদীঘি শহিদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি।

এদিন বিকালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি বিনোদনমূলক টিকটক তৈরি করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে এ নিয়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরিহিত অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচগান করা শহিদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাশত করা যায় না। বিষয়টি আমি ইউএনওকে অবগত করব।

এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মোবাইল ফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতে শো শেষ করে চলে গেছেন। রাত ১১টায় সংশ্লিষ্ট দি রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন : আজ ৯ ঘণ্টা টোল ছাড়াই ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে

Spread the love
Link Copied !!