ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
মাদক সেবনে গিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামে এক যুবক। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। আটক শহীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পন করে।
পুলিশ রাতেই শহীদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :