এবারের বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।
আর ও পড়ুন ;নির্বাচন যত বিলম্বে হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে: খন্দকার মোশাররফ হোসেন
কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন। এছাড়া জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনক চাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও পারফর্ম করবেন বলে জানা গেছে।
১৬ ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আপনার মতামত লিখুন :