ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩ জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।আটককৃতদের মধ্যে একজন ইরানি নাগরিক। অন্য দুজন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটকের পর বিএসএফ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইরানের এক নাগরিকসহ ৩ জন বিসেএফের হাতে আটক হয়েছেন। গত রোববার রাতে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনার শেষ সীমানা সামসেরনগর থেকে তাদের আটক করে বিএসএফ।পরে আটককৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয় এবং সোমবার বসিরহাট আদালতে তাদের পেশ করে পুলিশ।
সংবাদমাধ্যম বলছে, গত রোববার রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৩ ব্যক্তি। তখনই তাদের আটক করে বিএসএফ। এরপর আটককৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।
এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, তাদের মধ্যে অন্তত একজন ইরানের নাগরিক। আর বাকি ২ জন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটককৃত ওই ইরানি নাগরিকের ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
আটককৃতদের দাবি, তারা কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে একাধিকবার এভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে যাওয়া-আসা করেছে তারা। আটকের পর ওই তিনজনকে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় বিএসএফ। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার পুলিশ তাদের বসিরহাট আদালতে হাজির করে।
এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার এই চেষ্টার ঘটনায় উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ-ভারত সীমান্তের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করার দাবি করা হতো। আর এবার ভিসার মেয়াদ উত্তীর্ণ ইরানি নাগরিক ধরা পড়ায় উল্টো প্রশ্ন উঠতে শুরু করেছে।
অবশ্য চলতি ডিসেম্বরের শুরুতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। আর সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় কোনও কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে।
আপনার মতামত লিখুন :