বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি, ভারতে যাবে কি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি, ভারতে যাবে কি

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার কথা আগামী ১৯ ফেব্রুয়ারি। সেই হিসেবে টুর্নামেন্ট শুরু হতে বাকি ৯৪ দিন।

যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা করেনি আইসিসি। এমনকি টুর্নামেন্ট আদৌ পাকিস্তানে হবে কি না, তাও নিশ্চিত নয়।

কারণটা সবার জানা। পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত সরকার। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এবার কোনো ছাড় দিতে চাইছে না। যে করেই হোক, চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে আয়োজন করতে চাইছে পিসিবি।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রেষারেষির মধ্যেই গতকাল থেকে বিশ্ব ভ্রমণ শুরু করেছে চ্যাম্পিয়নস ট্রফি, যাতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই আইসিসির এমন উদ্যোগ।

গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর। আজ নিয়ে যাওয়া হবে ঐতিহ্যবাহী স্থান তক্ষশীলা ও খানপুরে। ট্রফি প্রদর্শনীর শুরুর দিকে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের পর টুর্নামেন্টে অংশ নিতে চলা বাকি দেশগুলোতেও হবে ট্রফি প্রদর্শনী। দেশগুলো ঘুরে ট্রফিটি আয়োজক দেশ পাকিস্তানে ফিরবে আগামী বছরের ২৭ জানুয়ারি।

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দল হওয়ায় স্বাভাবিকভাবে এখানেও ট্রফি নিয়ে আসা হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হবে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর। তবে এই চার দিন ট্রফি শুধু রাজধানী ঢাকাতেই থাকবে নাকি দেশের অন্য কোনো স্থানে নিয়ে যাওয়া হবে, তা এখনো জানা যায়নি।

সর্বশেষ বাংলাদেশে আইসিসি আয়োজিত কোনো ট্রফি নিয়ে আসা হয়েছিল গত বছরের আগস্টে। সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপের ট্রফি, যা ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভারত সরকার যেহেতু পাকিস্তানে রোহিত-কোহলি-বুমরাদের পাঠাতে চায় না, তা ছাড়া পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ট্রফির প্রদর্শনী নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির কাছে আপত্তি জানিয়েছে, তাহলে কি ভারতে ট্রফি নিয়ে যাওয়া হবে?

আরও পড়ুন : ৪৩৯ রান! ৩২ ছক্কা ও দলীয় হ্যাটট্রিকের ম্যাচ

উত্তর হলো, হ্যাঁ। শুধু যাবেই না, ভারতেই সবচেয়ে বেশি ১২ দিন ট্রফির প্রদর্শনী হবে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সময় ভারতে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি। ২৭ জানুয়ারি ট্রফিটি আবারও পাকিস্তানে ফিরবে।

ইসলামাবাদের ফয়সাল মসজিদে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হয়। এটি পাকিস্তানের জাতীয় মসজিদ
ইসলামাবাদের ফয়সাল মসজিদে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হয়। এটি পাকিস্তানের জাতীয় মসজিদছবি: পিসিবি
পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুর নিয়ে ভারতের আপত্তির পর প্রদর্শনীর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন মুজাফফরাবাদের নাম নেই। দুই দেশের বিরোধপূর্ণ কোনো অঞ্চলে ট্রফি না নেওয়ার বিষয়টি পিসিবি নিশ্চিত করার পর বিকল্প স্থানের নাম জানিয়ে দিয়েছে।

Spread the love
Link Copied !!