বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ফেনীতে স্কুল ও একটি মাদরাসার দরিদ্র ৩৫ মেধাবী শিক্ষার্থীকে যৌথ ভাবে শিক্ষাবৃত্তি প্রদান করে আলোকিত ফেনী-আবদুল মজিদ চৌধুরী ফাউন্ডেশন।
বুধবার (২০ মার্চ) জেলার সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া হাই স্কুল মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। সূচনা বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
রুহিতিয়া হাই স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়ার সভাপতিত্বে এবং জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ।
এছাড়া বক্তব্য রাখেন সোনাপুর স্কুলের বিদ্যুৎসাহী সদস্য ও দৈনিক স্টার লাইন সহযোগি সম্পাদক জসিম মাহমুদ, রুহিতিয়া স্কুলের প্রধান শিক্ষক একে মনির আহমদ ও বিদ্যুৎসাহী সদস্য ফয়েজ আহম্মদ।
আরও পড়ুনঃ কণ্ঠশিল্পী খালিদ আর নেই
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল তার বক্তব্যে বলেন, “আবদুল মজিদ চৌধুরী মৃত্যুর ৬০ বছর পরও কীর্তির কারণে বেঁচে আছেন। এই মানুষটি কর্মজীবনে ভালো কাজ না করলে এখন তাকে কেউ স্মরণ করতো না। মানুষ পৃথিবীতে অল্প সময়ের জন্য আসে। পৃথিবী থেকে বিদায় নেয়া বাস্তব সত্য। থেকে যাবে তার কীর্তি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছর পর্যন্ত মানুষ স্মরণ করবে। মরহুম আবদুল মজিদ চৌধুরীকে ভালো কাজ করেছেন বলেই স্মরণ করা হচ্ছে। মানবকল্যাণে, এলাকার জন্য তথা সামাজিক দায়বদ্ধতা থেকে অবদান রেখে গেলে মৃত্যুর পরও মানুষ স্মরণ করবে। এখনকার দিনে এরকম মানুষের খুবই অভাব।
সমাজের দায়বদ্ধতা অনেক বেশী সেটি করতে পারেনা। অনেক মানুষ শুধুমাত্র অর্থ উপার্জন নিয়ে ব্যস্ত থাকেন। চাহিদার বাইরে আকাঙ্খা থাকলে সে ধরনের মানুষ কিছুই করতে পারেন না। সেই ধরনের নির্লোভ মানুষ আবদুল মজিদ চৌধুরী।
তিনি আরও বলেন, “আলোকিত ফেনী ফাউন্ডেশন অব্যাহতভাবে অনেক ভালো কাজ করে যাচ্ছে। এর মধ্যে বৃত্তি পরীক্ষা অন্যতম। পরীক্ষাটি এ অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাজী আলমগীর রতন, সোনাপুর হাই স্কুলের সভাপতি মঞ্জুরুল আলম কচি, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবু ইউসুফ সুজন ও মো: ইউসুফ, সাবেক ইউপি সদস্য আবদুস সালাম, রুহিতিয়া হাই স্কুলের দাতা সদস্য ফখরুদ্দিন আহমেদ ভূঞা, রুহিতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র দাস, অশ^দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম শাহীন প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর রুহিতিয়া হাই স্কুলের ১৫ জন, সোনাপুর হাই স্কুলের ১০ জন ও রুহিতিয়া আদিল শাহ মাদরাসার ১০ জন ছাত্র-ছাত্রীকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :