পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর দুটি গরু লুট। সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুরে ১২ জুন (বুধবার) দিবাগত রাত দেড়টার দিকে অস্ত্রের মুখে দুইটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জানাযায়,আগামি ১৭ জুন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির জন্য গত ২ জুন ২৬টি গরু ক্রয় করে আনেন ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ।
জিন্নাহ উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি অস্থায়ী খামার তৈরি করে গরুগুলো সেখানে বিক্রি ও রক্ষনাবেক্ষণ করার জন্য রাখে। ২৬ টি গরুর মধ্যে ১৫ টি গরু গতকাল পর্যন্ত বিক্রি হয়ে যায়।
গতকাল রাত দেড়টার দিকে প্রচন্ড বৃষ্টির মধ্যে সশস্ত্র একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল এসে খামারে থাকা দুইজনের ওপর হামলা করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাঁকি ১১ টি গরু গাড়িতে তোলার চেষ্টা করছিল। এ সময় ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ ও তার সহযোগীর শৌরচিৎকারে আশপাশের মানুষজন বেরিয়ে এলে ডাকাতরা দুইটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ জানান, কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো নিয়ে অস্থায়ী এ খামারে এক সহযোগীসহ অবস্থান করছিলাম। রাত ১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে ১৪-১৫ জন দুর্বত্ত এসে রামদা দিয়ে আমাদের আঘাত করে। আমার সহযোগী তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতদল দুইটি গরু নিয়ে চলে যায়। ঈদের ঠিক আগমুহূর্তে এমন ক্ষতি পোষানো সম্ভব না।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান ঘটনাটি জানার সাথে সাথে আমি ফেনী-সোনাগাজী সড়কের লালপুল এলাকায় লোকজন দাঁড় করিয়ে দৃর্বৃত্তদের ধরার চেষ্টা করেছি। কিন্তু তারা অন্য সড়ক দিয়ে পালিয়ে যায়। সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব না।
আরও পড়ুন : ফেনীতে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় পলাশ জানান, রাতেই তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এরমধ্যে তারা কৌশলে অন্য কোনো ভিতরের সড়ক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। গরু উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :