সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পিরোজপুরে শীতবস্ত্র বিতরণ শেষ পর্যায়। পিরোজপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় দুস্থ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমে ৩ কিস্তিতে ৩২ হাজার ৬৫০ টি কম্বল পাওয়া গেছে। এছাড়া ত্রাণ ও দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রেরিত ৭ হাজার ৫শত কম্বলও শীতার্তদের মধ্যে বিতরণ কাজ চলছে। এ নিয়ে এ জেলায় সর্বমোট ৪০ হাজার ১৫০ টি কম্বল এসেছে।
জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, নীতিমালা অনুযায়ী সংসদ সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে এসকল কম্বল বিতরণ করা হচ্ছে। প্রকৃত দুস্থ ও শীতার্তরা যাতে সঠিকভাবে শীতবস্ত্র পায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
পিরোজপুর সদর উপজেলায় ৪ হাজার ৯২০ টি, নাজিরপুরে ৫ হাজার ৮৭০ টি, ইন্দুরকানীতে ৩ হাজার ৭৮০ টি, কাউখালীতে ৩ হাজার ৭৮০ টি, নেছারাবাদে ৬ হাজার ১৮১টি, ভান্ডারিয়ায় ৫ হাজার ৩৩২টি এবং মঠবাড়িয়ায় ৬ হাজার ৬৫২টি কম্বল বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলার ৪টি পৌরসভা পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার প্রত্যেকটি পৌরসভার অনুকূলে ৯০৮টি করে কম্বল বরাদ্দ দেয়া হয়।
আরও পড়ুনঃ মরক্কোতে এক লাখ বছরের পুরনো মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে
পিরোজপুরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের একটি সূত্র জানায় ইতোমধ্যেই ৯৫ শতাংশ কম্বল বিতরণ শেষ হয়েছে। পিরোজপুর পৌর এলাকার শহরতলীর রায়েরকাঠী গ্রামের সত্তোরর্ধ ইসহাক মিয়া জানান এবারের এ প্রচন্ড শীতে কম্বল পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন।
আপনার মতামত লিখুন :