ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ঐতিহ্যবাহী নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম।
এ সময় অধ্যক্ষ বলেন, পিঠা ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সঙ্গে এই ঐতিহ্যের মেলবন্ধন তৈরী করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ১৫টি স্টলে পুলি, দুধ চিতই, জামাই, মম, কুলসি, ফুল পিঠা, কলা, প্রেম পাগল পিঠা, অন্তর জাদু, জিলাপি, ঝরাপাতা, গোকুল, ঝিনুক, জামাই বশিকরণ পিঠাসহ নানা বর্ণ ও স্বাদের শতাধিক পিঠা প্রদর্শন এবং বিক্রি করেন।
আরও পড়ুনঃ ফিরলেন রাহুল-জাদেজা; নেই কোহলি-আইয়ার
বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে পিঠা উৎসব প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :