বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু

পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অবশেষে সরকার ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে দু’পক্ষের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গত বছর গ্রেফতারের পর থেকে বিরোধী দলের সঙ্গে সরকার ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠেছে। দলটির পক্ষ থেকে এই সময়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে, যার মধ্যে অনেকগুলোই সহিংসতায় পরিণত হয়।

গত মাসে পিটিআইর ‘ফাইনাল কল’ নামে শক্তি প্রদর্শনের কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। দলটি দাবি করে, তাদের কমপক্ষে ১২ জন সমর্থক নিহত হয়েছেন। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইমরান খান সম্প্রতি একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে আলোচনার জন্য প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের পরামর্শে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি সরকারি কমিটি গঠন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি কমিটিতে রয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, পিপিপি নেতা রাজা পারভেজ আশরাফ ও নবীদ কামার, এমকিউএম-পি নেতা ড. খালিদ মকবুল সিদ্দিকী, আইপিপি নেতা আলিম খান, পিএমএল-কিউ নেতা চৌধুরী সালিক হুসেইন এবং বালুচিস্তান আওয়ামি পার্টির সরদার খালিদ ম্যাগসি।

আরও পড়ুনঃ ২০ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ৪০০ টাকা

অন্যদিকে, পিটিআইর কমিটিতে রয়েছেন বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খান, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের চেয়ারম্যান সাহিবজাদা হামিদ রেজা, পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এবং সংসদ সদস্য আসাদ কায়সার।

এই বৈঠকে পিটিআই কমিটিকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে: দলীয় কর্মী ও সমর্থকদের মুক্তি এবং ৯ মে দাঙ্গা ও ২৪ নভেম্বরের প্রতিবাদ সংক্রান্ত ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত।

এদিকে, কারাগারে থাকা ইমরান খান বারিস্টার সাইফকে বিরোধী দলগুলোর ঐক্যের দায়িত্ব দিয়েছেন। সূত্র জানায়, বিরোধী নেতাদের সঙ্গে দ্রুত আলোচনা চালিয়ে তাদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

Spread the love
Link Copied !!