ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরে দেশনেত্রী ফোরামের নবগঠিত ২৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ ১৫ বছর ধরে দেশের সেবায় কাজ করে আসছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ফ্যাসিস্ট সরকারের হামলা ও মামলার শিকার হয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ চৌধুরী এবং প্রতিষ্ঠাতা মহাসচিব দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠাকালীন অনেক নেতা কারাবরণ করেছেন এবং অনেকে দেশত্যাগে বাধ্য হয়েছেন। এমতাবস্থায় সংগঠনকে গতিশীল করতে প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি লায়ন মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে এক জরুরি সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে আহ্বায়ক এবং লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ তিন বছরের নিরলস প্রচেষ্টায় গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ২৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

আজকের এই কর্মসূচিতে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া-মোনাজাত এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশনেত্রী ফোরামের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (যিনি বর্তমানে ধানের শীষ প্রতীকে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত) এল কে চৌধুরী এবং কুয়েত বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী মো. মনজুরুল আলমের ওপর অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব অর্পণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ভাইস চেয়ারম্যান এল কে চৌধুরী, কাজী মো. মনজুরুল আলম, হারুন অর রশিদ হিরো এবং এস এম মোর্তজা আলম বুলবুল। মহাসচিব লায়ন মো. হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. ওমর ফারুক সোহেল, যুগ্ম মহাসচিব মো. দেলোয়ার হোসেন (প্রতিষ্ঠাকালীন), যুগ্ম মহাসচিব মফিজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব আসমা।
আরও পড়ুনঃ নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা দরকার সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব
অন্যান্য নেতৃবৃন্দ: সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক এম ফরিদ হোসেন, সহ-অর্থ সম্পাদক জেসমিন আক্তার, দপ্তর সম্পাদক মোতালেব হোসেন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক, সহপ্রচার সম্পাদক মনির হোসেন সুমন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রুকাইয়া ইসমাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলিনা সিদ্দিকা ও ইমারত হোসেন ইমন, মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়ন রোমানা, এবং ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন সম্পাদক জিয়াউর রহমান তালুকদার ও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ প্রায় ৪১৯ জন সদস্য উপস্থিত থেকে মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
আপনার মতামত লিখুন :