ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।
প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু-সংখ্যাগুরু ধোয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থিদের ওপর দায় চাপিয়েছে।
আরও পড়ুনঃ ২০২৪ সালে ছেলেদের ফ্যাশন কোন পথে ছিল
সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই।এটি বৈষম্য করা হয়েছে।ঠাকুরগাঁওয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :