বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

টাঙ্গাইল-আরিচা বরংগাইল আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
টাঙ্গাইল-আরিচা বরংগাইল আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছে

টাঙ্গাইল থেকে নাগরপুর হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল পর্যন্ত আঞ্চলিক সড়কটি কম সময়ে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে সরকার।

সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করেছে সরকার। সকল প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ চলছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে উন্নয়ন কাজ। এর ফলে খুশী এই সড়কে চলাচলকারীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়িয়ে, সহজে ও দ্রুততম সময়ে, মানিকগঞ্জ ও ঢাকা যেতে এবং আরিচা হয়ে দেশের দক্ষিণবঙ্গে যেতে অনেক যানবাহন চালক ও যাত্রীরা এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু অনেকটাই সরু ও ভাঙ্গাচোড়া হওয়ার ফলে, দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

সড়কটি সংস্কারে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, সরকার এই সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার উদ্যোগ নেয়। সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্প অনুমোদন দেয়া হয়। দরপত্র আহবান, জমি অধিগ্রহণসহ সব প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পে একাধিক সেতু, কালভার্ট, আন্ডারপাস ও পানি নিষ্কাশনের জন্য দীর্ঘ ড্রেন নির্মাণ, সড়ক প্রশস্তকরণসহ বিশাল কর্মযজ্ঞ চলছে এখন। দ্রুতগতিতে এগিয়ে চলছে এ প্রকল্পের কাজ। এ কারনে খুশি এ সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও এলাকাবাসী। দীর্ঘদিনের দাবি পুরণ করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিডিউল অনুযায়ি যথাসময়ে কাজ শেষ হবে বলে আশা করছি।

নির্ধারিত সময়ের মধ্যেই এই আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে দেশের সড়ক যোগাযোগের ক্ষেত্রে আরো একটি মাইলফলক হবে।

আরও পড়ুনঃ পিরোজপুরে ৯ হাজার বোরো চাষিকে দেয়া হচ্ছে প্রণোদনা

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, ১ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫৯ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক এই মহাসড়কের নির্মাণ কাজ শেষে পরিপুর্ণভাবে যানবাহন চলাচল শুরু হলে টাঙ্গাইলের মানুষ খুব সহজেই আরিচা হয়ে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বঙ্গের মানুষ উত্তরবঙ্গে যাতায়াত করতে পারবে। সহজ যোগাযোগ ব্যবস্থা হওয়ার ফলে এ অঞ্চলে গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান। সৃষ্টি হবে কর্মসংস্থানের। এর ফলে এ অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মান আরও উন্নয়ন হবে।

Spread the love
Link Copied !!