বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
জোড়া খুন মামলার মূলহোতা একযুগ পর গ্রেফতার;
কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে (৫২) প্রায় একযুগ পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
গ্রেফতার হারুনুর রশিদ উলিপুর গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামে দুজন খুন হন। এরই ধারাবাহিকতায় সেই সময় উলিপুর থানায় হত্যা মামলা করা হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করেন এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, জোড়া খুন মামলার মূলহোতাকে পুলিশ ও র্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। রোববার বিকালে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামি হারুনুর রশিদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আপনার মতামত লিখুন :