প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের ২০২৪-২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ছুটির দিন শুক্রবার সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর একটা পর্যন্ত। এরপর নামাজ ও খাবারের বিরতি শেষে ভোট গ্রহণ পুনরায় শুরু হয় দুপুর সোয়া দুইটায় আর যা চলে বিকাল চারটা পর্যন্ত।
নির্বাচনে দুই গ্রুপের অনেক প্রার্থী অংশগ্রহণ করলেও ৬০জন ভোটারের মধ্যে ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রিপন-রুহুল পরিষদের রিপন চৌধুরী। আর অন্যদিকে, ৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল-জাহাঙ্গীর পরিষদের মোঃজাহাঙ্গীর।
এর আগে ভোট চলাকালে শফিকুল-জাহাঙ্গীর পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর বলেন, শুরুতে নির্বাচন নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হলেও পরে তা নির্বাচন কমিশনার কাজী আবদুল হান্নানের কাছে বলা হলে তিনি তা সমাধান করেন।
আরও পড়ুনঃ ঢাকাবাসীকে মেট্রোরেল নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী
এরপর থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়। সন্ধ্যা ছয়টার দিকে ফলাফল ঘোষণার পরে দেখা যায় সভাপতি নির্বাচিত হন রিপন চৌধুরী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর।
আপনার মতামত লিখুন :