রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল মেট্রোরেল। সেই স্বপ্ন পূরণ করেছে আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে বেশ সাড়াও ফেলেছে। মেট্রোরেল সহজ যাতায়াতের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। দৈনিক কয়েক লাখ মানুষ চলাচল করছেন এই যানে। এবার আরও পাঁচটি মেট্রোরেল করার সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) গণভবনে জার্মানির মিউনিখ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হওয়ায় ঢাকায় যানজট অনেকটা কমেছে। এখনও কিছু কিছু এলাকায় রয়েছে। এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। ঢাকাজুড়ে আরও পাঁচটি মেট্রোরেল করা হবে। সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।
এদিকে ঢাকায় যানজট ঠেকাতে ট্রাফিক লাইট সিস্টেম সচলের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে সরকার প্রধান বলেন, আইজিপির সঙ্গে কথা হয়েছে, ট্রাফিক লাইটগুলোকে সচল করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে বলেছি। আগে অতিরিক্ত চাপ ছিল, এখন সেই চাপ নাই। আমরা যদি ট্রাফিক লাইট পদ্ধতিতে চলে যাই, সময় কম করে যদি বারবার ছেড়ে দেই, মানুষ একটু যদি চলমান থাকে, যতক্ষণই লাগুক অনেকক্ষণ বসে আছি সেই অনুভূতিটা হবে না।
আরও পড়ুনঃ ভোগ্যপণ্য মজুতকারীদের গণধোলাই দেয়া উচিত: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি বলেন, ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। বার বার এটা হচ্ছে। গণতান্ত্রিক ধারাটা আমরা বজায় রেখেছি। নির্বাচন বানচাল করতে চেয়েও পারেনি। এখন পেটে ভাত নেই, এই অভিযোগ নেই। ১৫ বছরের পরিবর্তন হলো- মানুষ পেঁয়াজের দাম, মাংসের দাম নিয়ে কথা বলেন।
আপনার মতামত লিখুন :