বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত


জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা, জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফেরদৌস হাসান। তিনি বলেন, তার জামিন মঞ্জুর হয়েছে। মুক্তি পেতে কোনো বাধা নেই। গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এর আগে ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছে প্রায় ৭১ একর জমি ক্রয় করে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যবসায়ী। পরে ওই জমিতে পতিষ্ঠানের কাজ করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয় আসামিরা।

পরবর্তিতে জমি উদ্ধারে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে দবিরুল ও তার ছেলে সুজন সহ তাদের লোকজন। টাকা না দিলে প্রাণ নাশের হুমকিও দেয় সাবেক এমপি দবিরুলসহ তার লোকজন।

আরও পড়ুন: পলাতক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করবে ইন্টারপোল

ওই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুলকে প্রধান আসামি করা হয়। এছাড়া দবিরুলের সহযোগী ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকেউ এ মামলায় আসামি করা হয়েছে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তার ছেলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।

 

Spread the love
Link Copied !!