পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। লেবাননের এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে এবং দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী ও বিভিন্ন স্থাপনার ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের শামা শহরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছে এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো একটি উদ্ধারকারী দলের ওপর গুলি চালানো হয়েছে।
গোষ্ঠীটি আরও বলেছে, তারা আইনাতা শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে এবং খিয়াম আটক কেন্দ্রের পূর্ব দিকের এলাকাগুলোতে রকেট হামলা চালিয়েছে।
আরও পড়ুনঃ ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের নাহারিয়া ও মেতুলা শহরের দিকে রকেট নিক্ষেপ করেছে এবং উত্তর ইসরায়েলের মেরন বিমান অভিযান কমান্ড ও নিয়ন্ত্রণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :