বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান হবে ট্রাম্প এলে – জেলেনস্কি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান হবে ট্রাম্প এলে – জেলেনস্কি

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নেওয়ার পর আগের ধারণার চেয়ে দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান হবে। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন জেলেনস্কি।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি।’

জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন-তারিখ জানি না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি। আলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেওয়া নিয়ে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় সমালোচনা করতেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ‘সংঘাতের সমাধান’ করবেন। তবে কীভাবে তা করবেন, এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

আরও পড়ুন: আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফ

 

গত শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে নিবিষ্টভাবে কাজ করব। অবশ্যই এর অবসান হতে হবে।’

ইউক্রেনের আশঙ্কা, চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হবে।

 

Spread the love
Link Copied !!