বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
সৌদি প্রো লিগের ম্যাচে আল রাইদের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। টেবিল টপার আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সামনে। আল আওয়াল স্টেডিয়ামে বৃহস্পতিবার (৭ মার্চ) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে হার। সৌদি প্রো লিগের শেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা, প্রতিপক্ষের মাঠে মেসির নামে স্লোগান। সব মিলিয়ে বেশ চাপের মুখে এখন পর্তুগিজ তারকা।
আল শাবাবের বিপক্ষে আল নাসরের ম্যাচে রোনালদোকে উদ্দেশ্যে করে মেসি স্লোগান দেন আল শাবাব সমর্থকরা। যা ভালোভাবে নেননি সিআর সেভেন। অশ্লীল অঙ্গভঙ্গির কারণে ১ ম্যাচ নিষেধাজ্ঞায় পরেন রোনালদো। এরপর যে ম্যাচে খেলতে পারেননি পর্তুগিজ তারকা, সে ম্যাচে আল হাজমের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে আল নাসর। এক ম্যাচ পরেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচে ফিরলেও সে ম্যাচও জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর দল। উল্টো আল আইনের বিপক্ষে ম্যাচেও মেসির স্লোগান শুনতে হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে।
আরও পড়ুন: অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: শেখ হাসিনা
তবে বেশ নির্ভার থাকার চেষ্টা আল নাসরের। দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে সৌদি প্রো লিগে আল রাইদের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মরিয়া লুইস কাস্ত্রোর শীষ্যরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা এখন সিআর সেভেন। সব মিলিয়ে প্রো লিগে শেষ পাঁচ ম্যাচে চার জয় পেলেও, শিরোপা রেস থেকে বেশ পিছিয়ে গেছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে পিছিয়ে আছে ৯ পয়েন্টে। অবশ্য আল রাইদের বিপক্ষে ম্যাচের পরিসংখ্যান কথা বলছে আল নাসরের পক্ষেই। দু’দলের মুখোমুখি শেষ পাঁচ দেখায় কোন ম্যাচ হারেনি আল নাসর। চার ম্যাচে জয় আর এক ম্যাচ করেছে ড্র।
এখন পর্যন্ত লিগে ২২ ম্যাচ খেলে ১৭ জয়, ৩ হার আর ২ ড্র করেছে আল নাসর। সমান ম্যাচ খেলে মাত্র ৫ ম্যাচে জয়ের দেখা পেয়েছে আল রাইদ। টেবিলের তলানির দিকে অবস্থান ক্লাবটির। ইনজুরি নিয়ে সমস্যা না থাকায় সেরা একাদশ নিয়েই মাঠে নামতে পারবে দু’দল।
আপনার মতামত লিখুন :