ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
তখনো ২০ ওভারের মতো খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ভারতের লক্ষ্যটা অবশ্য অনেকটা নাগালের বাইরে। ম্যাচ জিততে তখনো করতে হতো আরও ২০০ রান। জয়ের হিসাবটা বাদ দিলে বলা চলে ড্রয়ের জন্যই তখন খেলছিল সফরকারীরা।
সেই ড্র তারা শেষ পর্যন্ত করতে পারবে কি না, সেটিও অনেকটা নির্ভর করছিল ওপেনার যশস্বী জয়সওয়ালের ওপর। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখছিলেন তারকা এই ওপেনার। টিকে ছিলেন ব্যক্তিগত ৮৪ রান নিয়ে।
ম্যাচের এমন মুহূর্তে উইকেটের পেছনে বিতর্কিত ক্যাচ আউট হয়ে ফেরেন জয়সওয়াল। ভারতীয় ওপেনারের আউটের সঙ্গে জুড়ে গেছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের নামও।
আরও পড়ুনঃ টানা ৩ দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
জয়সওয়ালের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় টেলএন্ডার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মাদের ইনিংস শেষ হয়ে যায় মোটে ১৫৫ রানে। যার মধ্যে একা জয়সওয়ালেরই ৮৪। রোমাঞ্চকর মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
আপনার মতামত লিখুন :