ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
প্রথম সেশনেই চাপে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ৪ উইকেটে ৮০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে টাইগাররা।
ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ২৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এরপর ৪৭ রানের মধ্যে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
জয় ১৪ ও মোমিনুল হক ৫ রান করে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন। জাকিরকে ৮ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ৯ রানে বিদায় করেন আরেক কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। মুশফিক ১৮ ও শাহাদাত ১৪ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের প্যাটেল ও স্যান্টনার ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুনঃ ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জয় বা ড্র করলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জিতবে টাইগাররা।
আপনার মতামত লিখুন :