বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাসী হতে সহায়ক হবে : তাইজুল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাসী হতে সহায়ক হবে  : তাইজুল

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাসী হতে সহায়ক হবে : তাইজুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ১০৯ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাইজুলের বোলিং নৈপুন্যে ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

টেস্ট জিততে ৩ উইকেট হাতে নিয়ে এখনও আরও ২১৯ রান করতে হবে নিউজিল্যান্ডকে। কিন্তু উইকেটের কন্ডিশন অবনতি হওয়ায় ম্যাচ জয় অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে কিউইদের।

চতুর্থ দিনের খেলা শেষে তাইজুল বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারানোর মজাই আলাদা। আমরা এখনও জিততে পারিনি তবে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি একটি বড় দলকে হারবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। এটা দলের পরিবেশ বদলে দেয়। আগামী বছর আমরা বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলবো। এজন্য এই টেস্টে জয় আমাদের জন্য নহায়ক হবে।’

ওয়ানডে বিশ^কাপে চরম ব্যর্থতা পর বাংলাদেশের ক্রিকেট যখন বিধ্বস্ত অবস্থায় আছে তখনই দল টেস্ট ম্যাচ জয়ের গন্ধ পাচ্ছে। এই টেস্ট সিরিজে মুশফিকুর রহিম ছাড়া, আর কোন সিনিয়র খেলোয়াড়রা খেলছেন না। সঙ্গত কারণেই তরুণ দলের জন্য এটি হবে বিশাল জয়।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শীর্ষ দলকে বাংলাদেশ যেভাবে হারিয়েছিলো, এবারের জয়টি সেরকম হবে না। কারন উইকেট ভালো আচরণ করছে। কিন্তু তাইজুলের স্পিন দক্ষতা নিউজিল্যান্ডের ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার আসল পার্থক্য গড়ে দিয়েছে।

তাইজুল বলেন, ‘সকালেও উইকেট এতটা কঠিন বলে মনে হয়নি। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। শীর্ষ ব্যাটারদের দ্রুত হারানোয় তারা চাপে পড়েছে। আমি বলব না যে, উইকেট খুব খারাপ।’

তিনি আরও বলেন, ‘এটি খারাপ উইকেট নয়। আমি মনে করি তাদের বোলাররা খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে এবং ভাল লাইন-লেন্থে বোলিং করেছে।

দীর্ঘ সময়ের জন্য আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং এই উপমহাদেশে এত বেশি স্পিন আমাদের জন্য সবসময় অনেক চ্যালেঞ্জিং ও আমাদের শুধুমাত্র এটিই ঠিক রাখতে হবে যে, আমাদের একটি ভালো পরিকল্পনা আছে এবং বোলিংকে পরিচালনা করা যাবে।’

সেট ব্যাটারদের শিকারে পারদর্শী তাইজুল। এই টেস্টে বর্তমান সময়ের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে দু’বার আউট করে সেটি প্রমান করেছেন তিনি। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তাইজুলকে ‘বোলিং নেতা’ বলে অভিহিত করেছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

তাইজুল বলেন, ‘আমি নয় বছর ধরে খেলছি। আমি কোন সেটআপ ব্যাটারকে আউট করতে পারবো- সে আস্থা আমার ওপড় দলের ছিল।’

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসান আমার সাথে থাকুক বা না থাকুক আমি সবসময় আমার পরিকল্পনায় অটুট থাকি। আমাদের অনেক স্পিনার আছে।

আরও পড়ুনঃ বরগুনা মুক্ত দিবস আগামীকাল ৩ ডিসেম্বর

পরিকল্পনা সবসময় একই। কেউ উইকেট নিবে কেউ রান আটকাবে । আমি রান ঠেকাতে পারলে হয়তো মিরাজ বা নাঈম উইকেট পেতেন। সেটা হোক বা না হোক, আমরা ভালো খেলছি কি না সেটাই গুরুত্বপূর্ণ।’

Spread the love
Link Copied !!