রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
লিড নিলো বাংলাদেশ। সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১০ উইকেট হাতে নিয়ে ১২ রানে এগিয়ে টাইগাররা।
৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ১৯ রান করে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৫ ও জাকির হাসান ১৪ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড পায় কিউইরা।
দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। ২ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে পিছিয়ে ছিলো কিউইরা। কাইল জেমিসন ৭ ও অধিনায়ক টিম সাউদি ১ রানে অপরাজিত ছিলেন।
নবম উইকেটে ১১০ বলে ৫২ রান তুলে নিউজিল্যান্ডকে লিড এনে দেন জেমিসন ও সাউদি। ১০২তম ওভারের প্রথম বলে দলীয় ৩১৬ রানে জেমিসন-সাউদির জুটি ভাঙেন স্পিনার মোমিনুল হক।
একই ওভারের পঞ্চম বলে সাউদিকে বোল্ড করে নিউজিল্যান্ডকে ৩১৭ রানে গুটিয়ে দেন মোমিনুল। জেমিসন ২৩ ও সাউদি ৩৫ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন শেষ ব্যাটার আজাজ প্যাটেল।
আরও পড়ুনঃ বিএনপির ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি শরীয়তপুরে
বাংলাদেশের তাইজুল ইসলাম ১০৯ রানে ৪টি এবং মোমিনুল ক্যারিয়ার সেরা ৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া ১টি করে শিকার করেন শরিফুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান।
আপনার মতামত লিখুন :