বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ
সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল আলম।

আজ সোমবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধতা ঘোষণা করেন তিনি।

মনোনয়ন বৈধ ঘোষণার পর মোহাম্মদ সাঈদ খোকন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের নেত্রী সব সময় বলে থাকেন যে, আমরা সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।

দেশের সব আসনে একাধিক প্রার্থীতার মধ্য দিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি।

প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুবই খুশি আমরা একটি উৎসবমুখর নির্বাচন জাতির কাছে উপহার দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের ওপর।

লাঙ্গলের জোয়াল কাঁদে নিলে কতটা ভারি লাগে, কতটা হালকা লাগে সেটা যে জোয়াল টানবে সে-ই বুঝবে। আমরা তো নৌকার মাঝি উজানের নাও বেয়ে অভ্যস্ত। ইনশাল্লাহ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে বিজয় ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

দেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। ৭ জানুয়ারির ভোট প্রশ্নবিদ্ধ হবে নাকি প্রশ্নহীন হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা সব সময় বলে আসছি একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এং নিরপেক্ষ নির্বাচন এই জাতিকে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ।

সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়েই সারা বিশ্বের সর্বস্তরের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।’

শরীকদের সাথে ঢাকা-৬ আসন কম্প্রোমাইজ সেন্সের দিকে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইদ খোকন বলেন, ‘আমি আশা করি এই ধরনের কিছু হবে না।

ইনশাআল্লাহ ঢাকা-৬ আসনে আমি নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই লক্ষ্যে নগরবাসী এবং দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার প্রয়াত বাবা মোহাম্মদ হানিফ তাঁর নিজের জীবন দিয়ে নেত্রীকে রক্ষা করেছিলেন।

যা স্মৃতির পাতায় স্বরণীয় হয়ে রয়েছে। আমি তাঁর সন্তান। আমার নেত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নিতে প্রস্তত।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান।

২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন।

আরও পুড়ুনঃ শেষ ম্যাচেও ভারতের কাছে হারলো অস্ট্রেলিয়া

এছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

Spread the love
Link Copied !!