বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পিরোজপুরের কৃষকদের দক্ষতা বাড়াতে ২টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
পিরোজপুরের কৃষকদের দক্ষতা বাড়াতে ২টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে

আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের দক্ষতা বাড়াতে এবং ফসলের উৎপাদন বৃদ্বি করতে পিরোজপুরে ২টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর সদর ও মঠবাড়িয়া উপজেলায় সমলয় ব্লকে বোরো হাইব্রীড চাষাবাদের এ প্রদর্শনী প্রকল্প ২টি বাস্তবায়ন করছে।

এ ২টি প্রকল্পের অবস্থান হচ্ছে পিরোজপুর সদর উপজেলার নন্দীপাড়ায় এবং অপরটি হচ্ছে মঠবাড়িয়া উপজেলার বেতমোড়ে। প্রতিটি প্রকল্পে ১৪ লক্ষ ২৮ হাজার ৫শত টাকা করে দু’টিতে বরাদ্দ এসেছে ২৮ লক্ষ ৫৭ হাজার টাকা। পিরোজপুর সদর উপজেলার কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ জানান,শিকদারমল্লিক ইউনিয়নের নন্দীপাড়া মাঠে বোরো হাইব্রীড ধানের প্রদর্শনী ব্লকে স্থান নির্ধারণ করা হয়েছে।

৫০ একর জমিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করা হবে। এ লক্ষ্যে ৫০ জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এপদ্ধতিতে বীজ বপন করে চারার উৎপাদন অচিরেই শুরু করা হবে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি অফিসার অরুন রায় জানান- প্রযুক্তি ব্যবহারে হাতে-কলমে শিক্ষা দেয়ার লক্ষ্যে এ সমলয় প্রদর্শনী ব্লক দু’টিতে ট্রেতে চারার উৎপাদনের পর ট্রাক্টর মেশিন দিয়ে জমি চাষ করে চারা রোপণের উপযুক্ত করে তোলা হবে।

পরবর্তীতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা রোপণ এবং ধান পাকলে কম্বাইন হার্ভেস্টার দিয়ে ধান কর্তন ও মাড়াই করা হবে।

মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান হিরু জানান এসকল প্রযুক্তি ব্যবহারের ফলে চাষিদের শ্রম মজুরীর প্রায় ৪০ ভাগ অর্থ বেঁচে যাবে। সমলয় চাষাবাদের প্রদর্শনী দেখে চাষিরা প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে নিজেরা লাভবান হবার পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি করতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ গাজা আলোচনায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলী গোয়েন্দা প্রধান

এ পদ্ধতির চাষাবাদে ৫০ একর জমিতে ১শত ৬০ মে:টন ধান উৎপাদন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমলয় প্রদর্শনীর চাষি নন্দীপাড়া গ্রামের শ্যামল মৃধা জানান এ পদ্ধতিতে চাষাবাদে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে কৃষিতে শতভাগ যান্ত্রিকীকরণের পথ সুগম হবে। এ কারণে এ অঞ্চলের কৃষকরা আকৃষ্ট হচ্ছে। কৃষি শ্রমিকের যে সংকট তাও নিরসন সম্ভব হবে এবং পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে।

Spread the love
Link Copied !!