ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
অবসরে যাচ্ছে মেসির ১০ নম্বর জার্সি!
বয়স হয়ে গেছে ৩৬ বছর। কতদিন আর লিওনেল মেসিকে ফুটবলের মাঠে দেখা যাবে সেটিও নিশ্চিত নয়। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি-না সেই প্রশ্নের উত্তর অজানা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকবার বলেছেনও মেসি যতদিন ফিট থাকবেন দলে তার জায়গা পাকা।
তবে মেসি যখনই আর্জেন্টিনা দলকে বিদায় বলবেন তার জার্সিটা আর কাউকে পরতে দিতে চায় না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা বলেছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া।
এই ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ এটিই প্রথম নয়। ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পর ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিও অবসরে পাঠাতে চেয়েছিল এএফএ। ২০০২ বিশ্বকাপের আগে এএফএ’র তৎকালীন প্রধান এই ঘোষণা দিয়েছিলেন। তবে সেসময় ফিফার নিয়মের কারণে তা হয়ে ওঠেনি।
ফিফার টুর্নামেন্ট বা তাদের আয়োজনে যেকোনো ম্যাচে দলগুলোর খেলোয়াড়দের ১ থেকে ২৩ নম্বর জার্সি পরার কথা বলা আছে নিয়মে।
আরও পড়ুনঃ ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
আপনার মতামত লিখুন :