বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
এবার সবচেয়ে কম দল সংসদে, ২৩ দলের কেউ জেতেনিঃস্বৈরশাসন থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর ১৯৯১ সালে গঠিত পঞ্চম জাতীয় সংসদে ১৩টি দলের প্রতিনিধিত্ব ছিল।
এরপর ষষ্ঠ সংসদ বাদে সব সংসদেই প্রতিনিধিত্ব ছিল ছয় থেকে নয়টি দলের। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৮টি দলের মধ্যে ২৩ দলের কোনো প্রার্থী ভোটে জিততে পারেননি। ফলে দ্বাদশ সংসদে মাত্র পাঁচটি দলের প্রতিনিধিত্ব থাকবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল নির্বাচন বর্জন করে।
দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা—৬২টি আসনে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে।
আরও পড়ুনঃ টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ি আসনে ৫ বারের মতো বিপুল ভোটে জয়ী হলেন কৃষিমন্ত্রী
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
বিশ্লেষকদের মতে, সরকার নির্বাচনকে অধিকতর অংশগ্রহণমূলক দেখাতে ভোটে দলের সংখ্যা বাড়াতে সচেষ্ট ছিল। তবে এসব দলের অধিকাংশেরই কোনো জনসমর্থন নেই। অতীতের নির্বাচনের ফলাফল অনুযায়ী, এবার অংশগ্রহণকারী অধিকাংশ দলেরই সংসদে কখনো প্রতিনিধিত্ব ছিল না।
বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনে অংশ নেওয়া ২৮টি দলের মধ্যে ২৩টির প্রার্থীরাই কোনো আসনে জিততে পারেননি। এসব দলের দু-একজন বাদে প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সর্বশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ভোটে অংশ নিয়ে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ভোট পেয়েছিল ৫ থেকে ৭ শতাংশের মধ্যে। এই তিন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ছাড়া যেসব আসনে জাতীয় পার্টি লড়েছে, সেখানে তাদের প্রায় ৮৬ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন। এর বাইরে ভোটে অংশ নেওয়া অন্য দলগুলোর সবারই ভোট পাওয়ার হার নগণ্য।
আপনার মতামত লিখুন :