ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক। সাবেক পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ এক শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হলে ওয়ালিউর রহমান সাহসিকতা দেখিয়ে এই নৃশংস হত্যাকা-ের প্রতিবাদ জানান।
প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান ২৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
মরহুম ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন।
ওয়ালিউর রহমান একজন গবেষকও ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনঃ গাজায় নতুন করে ইসরায়েলী হামলায় ২৪০ জন নিহত
মরহুম ওয়ালিউর রহমানের কুলখানি ও দোয়া অনুষ্ঠান আজ শনিবার বাদ আছর ধানমন্ডিতে তার নিজ বাসভবন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :