পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মুক্তি পেয়েছেন। ছয় মাস বন্দী থাকার পর আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সেখানকার একটি হাসপাতাল থেকে মুক্তি পান ৭৪ বছর বয়সী সাবেক থাই প্রধানমন্ত্রী।
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে কারাবন্দি হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি।
রয়টার্স জানায়, থাইল্যান্ডের দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে রোববার প্যারোলে মুক্তি দেয়া হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। এতে করে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত এবং এর প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১৫ বছর পর নিজ স্বদেশে মুক্তভাবে প্রথম দিন শুরু করলেন তিনি।
আরও পড়ুনঃ জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর উপায় খোঁজার আহ্বান শেখ হাসিনার
শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন, দেশের আইন অনুসারে, আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেয়া হবে।
আপনার মতামত লিখুন :