পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
হবিগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই খুন। হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানিয়াচং বড়সড়ক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ছালেক মিয়া এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল ইসলাম ওই ঝগড়া থামাতে এগিয়ে গেলে উভয় পক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ নড়াইলের পান যাচ্ছে বিভিন্ন জেলায়
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :