ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
মালবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ থেকে আগুন, নিহত ১৩

ভারতের মধ্যপ্রদেশের গুনাতে মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি যাত্রীবাহী বাসের। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে ১৩ জন যাত্রী পুড়ে নিহত হয়েছেন।
বুধবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী। জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, বুধবার রাতে গুনা-আরন রোডে একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। চিৎকার চেঁচামেচি শুনে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। পরে পুলিশ-প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে আসেন। আসেন জেলাশাসক তরুণ রাঠিও।
জেলাশাসক জানান, জখম যাত্রীরা আপাতত আশংকামুক্ত। নিহত যাত্রীদের দেহ আগুনে এমনভাবে ঝলসে গিয়েছে যে, সেগুলি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করানো হবে।
আরও পড়ুনঃ ট্রেনে নাশকতা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র: ওবায়দুল কাদের
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। পুলিশের এক শীর্ষ আধিকারিক পিটিআই-কে জানান, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :