ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বাংলাদেশে আরও ২৭ জান্তা সৈন্য ঢুকলো।মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে নতুন করে ২৭ জন জান্তা সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মোট ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।আরও পড়ুন: মিয়ানমারে তুমুল যুদ্ধ: বাংলাদেশে ঢুকল ৬৬ বিজিপি সদস্যএর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবিদ্ধ ১০ জন সৈন্যসহ মোট ৬৮ জন সদস্য তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয়।
আরও পড়ুনঃ টাঙ্গাইলে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত
এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।বাংলাদেশে বিজিপি সদস্যদের প্রবেশ নিয়ে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহআল মাসরুকি জানান, গোলাগুলি ও সংঘর্ষে প্রাণহানির শঙ্কায় মিয়ানমারের বিজিপির অনেক সদস্য বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন। তাদের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরস্ত্র করে হেফাজতে নেওয়া হয়েছে। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :