ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক লোকমান হোসাইন জাফরী বলেন, শেখ হাসিনার পতনের পর বিশ্বে কেউ পাগল না হলেও ভারত পাগল হয়ে গেছে। ভারতের প্রত্যেকটা টেলিভিশন বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। হিন্দুদের মারতে মারতে না কি ঘরবাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশে একটা হিন্দু মারা যায় নাই। আন্দোলনের পর একটা মন্দিরেও ভাঙচুর হয়নি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত হত্যার বিচারে দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে এক গণ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের উপরে মির্জা ফখরুল সাহেব তিন দিন আগে বলেছেন, এই আন্দোলনের সঙ্গে আমাদের সরাসরি কোন সম্পৃক্ততা নেই। অস্বীকার করেছেন। বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। প্রত্যেক নেতা বলতেছেন নির্বাচন দাও।
আওয়ামী লীগ কী নির্বাচন করেছে প্রশ্ন রেখে লোকমান হোসাইন বলেন, ২০১৪, ২০১৮, ২০২৪, ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা আর সিটি কর্পোরেশন নির্বাচনসহ সব নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ ভেঙ্গে ফেলেছে। রাজনৈতিক প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়েছে। এগুলো সংস্কার করার উপযুক্ত সময় এখনই। বিএনপি যদি এখন ক্ষমতায় আসে, রাষ্ট্রের যে আইনগুলো আওয়ামী লীগ তৈরি করেছিলো সেগুলো কি পরিবর্তন করবে?
আরও পড়ুনঃ সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ
আবু সাইদ আর মুগ্ধ ইতিহাস সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, রংপুরে ১৬ জুলাই দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে ৪টা গুলি বুকে নিয়ে জীবনটা অকাতরে রাজপথে বিলিয়ে দিয়েছেন। এরপরে লাখ লাখ ছাত্র-যুবকরা রাস্তায় নেমে আন্দোলন করে দেশকে রক্ষা করেছেন।
আপনার মতামত লিখুন :