ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা।বিপিএল চলাকালীন সময়ে কক্সবাজারে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নিয়ে শুরু হয়েছে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ৫ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোওর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
৯৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩১ রান তুলে ফেলে টিম টাইগ্রেসরা। এরপরই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আফিয়া ইরা ও ইভার ব্যাটে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ইরা।
আরও পড়ুনঃ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি
এর আগে নারিকেল জিঞ্জিরায় টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কার মেয়েরা। পাওয়ারপ্লেতে ৬ ওভারে ১৮ রান তুলতে ২ উইকেট হারায় শ্রীলঙ্কার মেয়েরা। দলীয় পঞ্চাশ পূরণের আগে আরও ব্যাটারকে হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৯৫ রানে থামে শ্রীলঙ্কা দল। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন রাশমি নেত্রাঞ্জলি। এছাড়া ভিশমি গুণারতœার ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের নিশিতা আক্তার নিশি ও রাবেয়া খান ৩টি করে উইকেট শিকার করেন।
আপনার মতামত লিখুন :