ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলছে প্লে-অফের ম্যাচ। ক্রিকেট মাঠে আবারও মুখোমুখি স্বদেশী দুই প্রতিদ্বন্দ্বী সাকিব-তামিম। ‘বাংলা ক্ল্যাসিকো’ নামে আখ্যায়িত করা বরিশাল-রংপুর লড়াইয়ে বাঁচা-মরার সমীকরণ দুই সাবেক বন্ধুর সামনে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে, তারাই জায়গা করে নেবে এবারের বিপিএলের ফাইনালে। সাত বছরের অপেক্ষার ইতি টানার হাতছানি রংপুরের সামনে। অন্যদিকে দুই বছর আগের প্রতিশোধ নিতে চায় বরিশাল।
আজ বুধবার (২৮ই ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলা ক্ল্যাসিকো – এবারের বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সাকিব-তামিম দ্বন্দ্বে বাড়তি উত্তাপ। এবারের অগ্নিপরীক্ষায় কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, লড়াইটা টিকে থাকার। তবে তামিমের কারণে আলোচনায় থাকবেন ফজল হক ফারুকী। আন্তর্জাতিক মঞ্চে এই আফগান পেসারের বিপক্ষে প্রতিবারই আউট হয়েছেন বরিশাল অধিনায়ক। চট্টগ্রামে আলোচিত নেতৃত্ব ছাড়ার আগের দিনেও তামিমকে ফিরতে হয়েছিল এই বাঁহাতি পেসারের বলে। এমনকি বিশ্বকাপ দলে তাকে ডাউন দ্য অর্ডার খেলানোর কারণটাও ফারুকি। এবার তাকে সামলাতে পারবেন তো তামিম? এসব প্রশ্নে মেজাজ হারানোটাই তো স্বাভাবিক বরিশাল কোচের।
এতসব বিষয়ে অবশ্য মাথা ঘামানোর সুযোগ নেই রংপুরের। নিজস্ব মাঠ, তারকাবহুল স্কোয়াড থাকার পরও মিলছে না প্রত্যাশিত সাফল্য। টিকে থাকার মিশনে ওপেনিং পজিশনটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এবারের ১৩ ম্যাচে গোড়াপত্তন করেছে ৭ ভিন্ন জুটি। তাতে পঞ্চাশের বেশি রান এসেছে মাত্র দুবার। এলিমিনেটরে আরও একবার কম্বিনেশন বদলানোর সম্ভাবনাই বেশি রংপুর রাইডার্সের।
আরও পড়ুনঃ লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা
রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম বলেন, সবসময় যে খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে তা বলা কঠিন। আর আমি যদি বলেই দিই যে ওপেনিংয়ে আমাদের পরিকল্পনা কাদের, তা হলে আমাদের আর প্ল্যান কি থাকল!
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক নয়, মানসিক প্রস্তুতিতে বেশি গুরুত্ব দিয়েছে দুই দল। ঐচ্ছ্বিক অনুশীলনে অংশ নেননি বড় কোনো নাম। বরিশালের জন্য প্রতিশোধের হাতছানি। এক মৌসুম পর কুমিল্লার কাছে ১ রানে ফাইনাল হারের হিসাব সমান করার সুযোগ।
কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরে সাকিব-তামিম ভক্তদের জন্যেও এক বড় যুদ্ধের পরিস্থিতি। যুদ্ধের আগে আপাতত গুমোট পরিস্থিতি। ফাইনালের আগে ফাইনাল, অগ্নিপরীক্ষায় জিতবে কারা? উত্তর দেবে সময়।
আপনার মতামত লিখুন :