ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
সিলেটের জৈন্তাপুরে সারী নদী থেকে বালু উত্তোলনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। আজ সোমবার সকাল সাতটার দিকে জৈন্তাপুরের লালাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন জৈন্তাপুরের বাউরভাগ উত্তর গ্রামের শাহিন মিয়া (৪৮), কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের সেলিম আহমদ (৩৫) ও কামরাঙ্গীখেল উত্তর গ্রামের আবদুল মালিক (৫০)। তাঁরা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুনঃ ঠিকাদারকে মারধরের মামলায় ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারী নদীর উৎসমুখ থেকে স্থানীয় শ্রমিকেরা বালু উত্তোলন করে থাকেন। এতে স্থানীয় প্রভাবশালী একটি চক্র শ্রমিকদের কাছ থেকে বালুর নৌকাপ্রতি চাঁদা আদায় করে। আজ সকালেও স্থানীয় কয়েকজন শ্রমিক বালু উত্তোলন করছিলেন। এ সময় চক্রটি চাঁদা আদায় করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :