বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠিকাদারকে মারধরের মামলায় ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
ঠিকাদারকে মারধরের মামলায় ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে এক ঠিকাদারকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মনির হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ঝালকাঠি সদর থানায় গতকাল রোববার রাতে মামলাটি করেন ভুক্তভোগী ঠিকাদার আবদুল মন্নান তাওহীদ। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (ওসি) গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ বলেন, আসামি মনিরের সঙ্গে আগে থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে তাঁর বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে ১২ ফেব্রুয়ারি সকালে মনির তাঁকে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতে বলেন। তিনি সেখানে গেলে মনির তাঁকে গলা ধরে ধাক্কা দিতে দিতে একটি চায়ের দোকানের ভেতর ঢুকিয়ে ঝাপ ফেলে দেন। এভাবে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁর হাতে থাকা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং কেনার জন্য রাখা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুনঃ একের পর এক বিকট শব্দে কাঁপছে সীমান্ত

ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এক ঠিকাদারকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের নেতা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

Spread the love
Link Copied !!