ফেনীতে ১৫ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক করবারী গ্রেফতার। ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মো. হানিফ নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৬ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার লালপুল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হানিফ স্থানীয় সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল জেলার লালপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তাৎক্ষণিক
জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ জানায়, দীর্ঘদিন পর্যটকের ছদ্মবেশে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল সে।
আরও পড়ুন : ছাগল কান্ড! সোনাগাজীতে শ্বশুর বাড়িতে ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেন এনবিআর কর্মকর্তা মতিউর
ফেনীস্থ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গাঁজাসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :