রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট এ বছরই চালু হবে। গত বছর অক্টোবরে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হওয়ার কথা থাকলেও নানা সমস্যার কারণে তা সম্ভব হয়নি।
তবে এ বছরের মধ্যেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সংশ্লিষ্ট অডিট কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। বর্তমানে এ ব্যাপারে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি দল কাজ করছে। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি দলকে আমন্ত্রণ জানানো হবে। এ বছরের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুনঃ কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না: ওবায়দুল কাদের
পিটার হাসের সঙ্গে সরাসরি ফ্লাইট সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এ নিয়ে হাসের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের কিছু প্রক্রিয়া বাকি আছে। প্রক্রিয়া শেষে সরাসরি ফ্লাইট চালু করতে সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশকে সহযোগিতা করবে মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :