প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্ত গতকাল রোববার কিছুটা শান্ত ছিল। সারা দিনে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আজ সোমবার ভোর পাঁচটা থেকে একের পর এক বিকট শব্দ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
এতে করে এক দিন স্বস্তিতে থাকালেও টেকনাফ সীমান্তের নাফ নদীর তীরে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, নাফ নদীর পূর্ব ও দক্ষিণাংশে রাখাইন রাজ্য। কয়েক দিন ধরে ওই সব স্থান থেকে গুলির শব্দ আসছে। স্থানীয় লোকজনের ধারণা, রাখাইন রাজ্যের মংডুর শহরের পাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা, নলবন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকায় সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লড়াই চলছে।
বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, নাফ নদীর সীমান্তে তাদের টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ মঙ্গলবার জানা যাবে ভোজ্যতেলের নতুন দাম
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এক দিন শান্ত থাকার পর আবার আজ সকাল থেকে বিকট শব্দে টেকনাফ সীমান্ত কেঁপে উঠছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানোর হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :