ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
শনিবার দিবাগত রাত পোনে ১১ টায় চার চারটি বোমা মেরে যশোরের ঝিকরগাছা লাউজনী গ্রাম সংলগ্ন নওদা পাড়া এলাকায় বিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে সন্ত্রাসীরা হত্যার অপচেষ্টা চালিয়েছে। আশে পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা রণে ভঙ্গ দিয়ে কেটে পড়ে। এসময় সন্ত্রাসীদের বেশির ভাগের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তবে যাদের মুখ খোলা ছিল তারা গ্রামের চিন্নিত অসামাজিক কয়েকজন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, হাতে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র, ব্যাপক বোমাসহ অন্তত ২৫ থেকে ৩০ জন বা আরো বেশি মানুষের একটি সন্ত্রাসী চক্র লাউজনী ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির ঘরের দরোজায় ১টি, উঠোনের মাঝখানে ১টি সহ চারটি বোমা হামলা করে। এছাড়া বাড়ি ঢুকার সময় আরো ২টি বোমা চার্জ করে। ঘরের মধ্যে রবি ছিল।পাশের ঘরে কলেজ শিক্ষার্থী মেয়ে ছিল।সে ভীত সন্ত্রস্থ হযে চিৎকার করতেই আশে পাশের লোকজন দ্রুত রবির বাড়ির দিকে আসতে শুরু করে।এতে গণ পিটুনি খেতে হতে পারে, এই আশঙ্কার ফলে সন্ত্রাসীরা দ্রুত প্রস্থান করে।মৃত আব্দুল হামিদের ছেলে রবিউল ইসলাম রবি। তার বাড়ি চার থেকে ছয়টি বোমা ফেলে সন্ত্রাসীরা।এর মধ্যে ২টি বিস্ফোরণ হয়নি। আর সেই বোমা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ঘটনার রাতেই।জানা গেছে রবি ১নং জয়কেষ্ট পুর ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক। একই সাথে তিনি ঝিকরগাছা থানা কাঠ ব্যাবসায়ী সমিতির দপ্তর সম্পাদক।
ঘটনার দিনই খবর পেয়ে রাত ১১ টা ২০ মিনিটে আসে পুলিশ। ডিউটি অফিসারএস আই রেজাউল ইসলাম ফোর্স নিয়ে আসেন। পরে ওসি তদন্ত ঘটনাস্থলে সরেজমিনে পর্যবেক্ষণ করেন।রবিবার মামলার উদ্দ্যেশ্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগ পত্রের বাদি রবিউল ইসলাম রবি। তিনি সদর উপজেলার পুলেরহাটে কাঠ ব্যাবসায়ী বলে জানা যায়।
আরও পড়ুনঃ ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
এদিকে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ১/ নওদা পাড়া মৃত হারেস মোড়লের ছেলে গফুর ২/ শহিদুল ইসলামের ছেলে রহমান ৩/ মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ ৪/ মোসারেফ হোসেনের ছেলে জিদনী ৫/ লাউজনী গ্রামের আব্দুল মজিদের ছেলে ইস্তিয়াক আহমেদ ৬/ লক্ষীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তবিবার রহমান উজ্জ্বল মেম্বার ( একাধিক মামলার আসামি ) ৭/ মল্লিকপুরের বর্তমান চেয়ারম্যান আমীর হোসেনের l ছেলে শাহীন ৮/ লাউজনীর বশির উল্লাহর ছেলে সুলতান ৯/ আব্দুল গফুরের ছেলে ফারুক হোসেন মিলন ও ১০/ রুহুল আমিন রুহুল্লার ছেলে আব্দুর রাজ্জাক কে প্রকাশ্যে দেখা গেছে। উল্লেখিতরা সকলেই আওয়ামীলীগ সমর্থক বা নেতা কর্মী। এরা এলাকায় অপতৎপরতা সৃষ্টির পায়তারা করে আসছে।
গ্রামবাসী জানায় অজ্ঞাত ৫০ জন বিএনপি নেতা রবির বাড়ি হামলা করেছে। তাছাড়া উল্লেখিত অসামাজিক দুর্বত্তরা বিভিন্ন সময়ে বিএনপি নেতা রবিকে হুমকি ধামকি দিয়ে আসছিলো। গত ১৬-১৭ ডিসেম্বর ওই গফুর মোবাইল ফোনে রবিকে মেরে ফেলার হুমকি দেয়। সপ্তাহ খানেক আগের সেই ঘটনায় গ্রামে শোরগোল চলছিল। সেদিন রাত আনুমানিক ৯ টার দিকে হুমকি দেয় গফুর।
তবে গ্রামবাসীর দাবির পক্ষে বিপক্ষে অভিযুক্তদের মতামত নেওয়া সম্ভব হয়নি। গতকাল তাঁদের গ্রামে বা হাট বাজারে দেখা যায়নি।
এ বিষয়ে ঝিকরগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরীক্ষিত বিএনপি নেতা খোরশেদ আলম জানান, তিনি রবির বাড়িতে বোমা হামলায় জড়িতদের শাস্তি চান। তবে এজন্য যথাযথ তদন্ত হতে হবে।
ঝিকরগাছা থানা পুলিশ জানায়, থানার লাউজনী সংলগ্ন ৮নং ওয়ার্ড নওদাপাড়ায় রবির বাড়ি বোমা হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে। যার বাড়িতে বোমা হামলা হয়েছে, সেই রবিউল ইসলাম রবি থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা হবে। কেননা এই বোমা হামলার চুল চেরা জানতে চায় পুলিশ। যাতে ঝিকরগাছায় আর কোন বোমা হামলা না ঘটে।
আপনার মতামত লিখুন :