ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
প্রশান্ত জীবনের প্রত্যাশার শ্লোগান নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নিউজ পোর্টাল জীবন বিধান ডট কম। কুরআন মজলিস বাংলাদেশ এর একটি অনন্য উদ্যোগ হিসেবে এ ওয়েব সাইটটি এখন থেকে দৈনিক নিয়মিত বিভিন্ন দেশীয় সংবাদ, সংগঠনের সংবাদ, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষ খবরাদি, ইসলামীক ফিচার ও গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করবে।
এ উপলক্ষ্যে আজ শনিবার (২৪ই ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের বেজমেন্ট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। কুরআন মজলিস বাংলাদেশের সম্মানীত আমীর মাওলানা মোঃ এমদাদ উল্লাহ’র সভাপতিত্বে এবং বিশিষ্ট ফুটবল সংগঠক আবুল কাশেম সোহাগের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুরআন মজলিস বাংলাদেশ এর সহ আমীর-২ মাওলানা হাফিজুর রহমান মল্লিক, কুরআন মজলিস বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব-১ শুকুর আলী কাজী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট জহিরুল ইসলাম জহির, শিক্ষা সার্ভিস আইবিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বশির আহমেদ, বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল ইসলাম, জিডিএম এর পরিচালক ইদ্রিস আলী জয় প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক কালের ছবির সম্পাদক জাহিদুল ইসলাম শিশির।
প্রধান অতিথি বলেন, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে মুসলমানগণ কুরআন পড়ে থাকেন। কিন্তু নিজস্ব মাতৃভাষায় সে কুরআনের মর্মার্থ অনুধাবন করতে পারেন খুব কম সংখ্যক মানুষ। এ কারণে কুরআনিক আদর্শের সমাজ প্রতিষ্ঠার জন্য অনেকেই তাকওয়া রাখলেও না-বোঝার কারণে শিরক এ নিপতিত হয়ে পড়েন। যা সকল সম্ভাব্য অর্জনের পথে বিশেষ বাধাঁ হয়ে দাঁড়ায়। কুরআন মজলিস বাংলাদেশ মাতৃভাষায় কুরআন বোঝার যে উদ্যোগ নিয়ে কাজ করছে তা যে কোন বিচারে প্রশংসার দাবিদার। এ সংস্থার সকল কাজের সাথে তিনি নিজেকে জড়িয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে ৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
আরও পড়ুনঃ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতিকে কুপিয়ে জখম
সভাপতির বক্তব্যে কুরআন মজলিসের আমীর মাওলানা মোঃ এমদাদ উল্লাহ্ বলেন, সূচনালগ্ন থেকেই কুরআন মজলিস বাংলাদেশ আরবি ভাষায় কুরআন পড়া ও মাতৃভাষায় কুরআন বোঝার কাজ করে যাচ্ছে। সময়ের ধারবাহিকতায় এবং বাস্তবতার নিরীখে আমরা ডিজিটাল প্লাটফর্মে প্রবেশের উদ্যোগ নিয়েছি। জীবন বিধান ডটকম তেমনি একটি মহতি উদ্যোগ। আমরা কারো বিরোধিতা করবো না। কিন্তু আমরা আমাদের কথা বলবো। জীবন বিধান ডটকম সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কল্যাণে কুরআন বোঝার সহায়ক একটি প্লাটফর্ম হয়ে উঠবে এটা আমরা প্রত্যাশা করি।
আপনার মতামত লিখুন :