রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জয়পুরহাটে “দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র” বিতরণ।
জয়পুরহাট, বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজ বেলা ১১ টায় জয়পুরহাট স্টেডিয়ামে “দুস্থ’ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র” বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন । শীতবস্ত্র” বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম ।
আরও পড়ুনঃ ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক বাতিল করেছে শীর্ষ আদালত
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফএনবি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার আবু রায়হান, আল মামুন, আতোয়ার রহমান প্রমূখ । অনুষ্ঠানে দুস্থ ও শীতার্ত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :