রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা। কেউ খুঁজছেন তৈজসপত্র। কারো ব্যস্ততা ঘরসজ্জার পণ্য খুঁজতে। অনেকে আবার পছন্দের ফার্নিচার কিনছেন সাধ আর সাধ্যের মধ্যে। কারো কারো নজর ছাড়ের দিকে। তাই ছুটছেন দোকান থেকে দোকানে। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর আনাগোনায় জমাজমাট বাণিজ্য মেলা প্রাঙ্গণ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, কারো পছন্দ কাঁসা। কেউ খুঁজছেন অ্যালুমিনিয়াম। স্টেইনলেস স্টিলে নজর কারো কারো। কেউ আবার এসব ছেড়ে ঝুঁকেছেন কারুকার্যখচিত ইরানি তৈজসপত্রে।
বাণিজ্য মেলার একটি স্টলে তৈজসপত্র কিনছেন এক ক্রেতা। ছবি: সময় সংবাদ
এক ছাদের নিচে, একের ভেতরে সব। তাই সাপ্তাহিক ছুটির দিনে দৈনন্দিন কাজে ব্যবহৃত তৈজসপত্র, গৃহসজ্জা, কসমেটিকস কিংবা পোশাক আইটেম কিনতে বাণিজ্য মেলায় ছুটে এসেছেন ক্রেতা-দর্শনার্থীরা। পণ্যের গুণগান আর ছাড়ের টোপে ক্রেতাদের আটকাতে দম ফেলার ফুরসত নেই বিক্রয়প্রতিনিধিদেরও। ৫০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব তৈজসপত্র বাণিজ্য মেলায় তৈজসপত্র কিনতে আসা এক ক্রেতা বলেন, দিল্লি অ্যালুমিনিয়াম ও কিয়াম থেকে তৈজসপত্র কিনেছি। এখন ইরানি স্টলে এসেছি। দাম ভালোই বেশি।
এদিকে বিছানার চাদর থেকে জানালার পর্দা, বেডরুমের রঙের সঙ্গে মিলিয়ে কিনছেন অনেকেই। তবে পছন্দ হলেও দাম নিয়ে আপত্তি আছে অনেক ক্রেতা-দর্শনার্থীর। এমনই একজন বলেন, এখানে পণ্যের দাম একটু বেশি। যে চাদর আমি ৩ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি, সেটি বাণিজ্য মেলায় দেখছি ৪ হাজার ২০০ টাকা।
তবে এক চাদর বিক্রেতা বলেন, ক্রেতার সমাগম ভালো। আমাদের শোরুমগুলোয় আমরা যে দামে চাদর বিক্রি করি, তার তুলনায় ২০০/৩০০ টাকা ছাড়ে আমরা মেলায় চাদর বিক্রি করছি।
অন্যদিকে ফার্নিচার থেকে পোশাক কিংবা কসমেটিকস আইটেম। ক্রেতা ধরতে কেউ দিয়েছেন নগদ ছাড় বা একটা কিনলে একটা ফ্রি-র অফার। কেউবা দিচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। তারপরও বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের।
মেলায় অংশ নেয়া এক ব্যবসায়ী বলেন, আমরা আমাদের সাধ্যমতো ছাড় দিচ্ছি। শুক্র ও শনিবার আমাদের মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। কিন্তু অন্যদিনগুলোয় পণ্য বিক্রির অবস্থা বেশ খারাপ। মানুষ আসে, দেখে, চলে যায়, কেনে না।
আরও পড়ুন: রোববার এলপি গ্যাসের নতুন দর নির্ধারণ
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১। এ ছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশুপার্ক এবং মা ও শিশু কেন্দ্র।
এ বছর বাড়ানো হয়েছে বাসের সার্ভিস রুট। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন। এই বাস পরিষেবার মাধ্যমে একজন যাত্রী মাত্র ৭০ টাকায় ফার্মগেট থেকে সরাসরি মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন।
২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে এক ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ।
আপনার মতামত লিখুন :