ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মুনিরা (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন শ্রমিকরা।
আজ শনিবার (২৪ই ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিরা টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে নিযুক্ত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গার্মেন্টস শ্রমিক মুনিরা মারা যায়। এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :