ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ডিএমপি কমিশনার আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সৃজনশীল লেখক-সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, মিজান মালিক শুধু একজন সাংবাদিকই নন, একজন বহুমাত্রিক ও বহুগুণে গুণান্বিত মানুষ। তিনি সৃজনশীল লেখক, কবি ও গীতিকার। আমি তার নতুন গ্রন্থের বহুল প্রচার কামনা করছি।
হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে একটি বিস্ময়। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে এবং সারা বিশ্ব এক সময় বাংলাদেশকে অনুসরণ করবে। রমজানে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ভোক্তা অধিকার অধিদপ্তরসহ একাধিক সংস্থা কাজ করছে। ডিএমপির পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।
কোন কুচক্রি মহল যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য অন্যান্য সংস্থার সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একসাথে কাজ করছে। এছাড়াও রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে রমজান শুরুর আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বইটির ২০ কপি সংগ্রহ করেন ডিএমপি কমিশনার। অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর ৪৬৩, ৪৬৪ এবং ৪৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ৩৩তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে শাবিপ্রবি
বইয়ের লেখক মিজান মালিক বলেন, একটি উপন্যাসের ভেতরে যেমন অনেকগুলা চরিত্র থাকে, একজন লেখকের ভেতরে তেমন অনেকগুলো মনন থাকে। আপনি যা লেখেন সেটা কখনো আপোষ করতে পারেন না। সব সময় নিজের বিশ্বাস থেকে লিখতে হয়। একজন লেখককে অনেক কষ্ট অনেক শ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন, ক্র্যাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস’র ডেপুটি চীফ রিপোর্টার সৈয়দ শুক্কুর আলী শুভ, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রাবন প্রকাশনীর মালিক রবিন আহসান। বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :