ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলায় ৬ জন পরিদর্শককে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বগুড়া সদর উপজেলার টিটিসি কেন্দ্রে তিন ছাত্রকে এবং শেরপুরের শালপা টেকনিক্যাল কেন্দ্র থেকে দুই ছাত্র ও এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। তারা নোট বই খুলে উত্তর পত্রে লিখছিল। ঘটনা ধরা পড়লে তাদের বহিষ্কার করা হয়।
আরও পড়ুনঃ আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা
এছাড়া, দায়িত্ব পালনে গাফিলতি করায় টিটিসির ৬ শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন।
বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করা আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :